ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা নুরুল ইসলাম জিহাদী আর নেই

হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা নুরুল ইসলাম জিহাদী আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।


সোমবার (২৯ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন নুরুল ইসলাম জিহাদীর ছেলে খালেদ বিন নূর।


জানা যায়, বেলা ১১টা ৪০ মিনিটে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান মারা যান তিনি।


শনিবার (২৭ নভেম্বর) রাত ৯টার দিকে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেদিন বিকালে জাতীয় প্রেসক্লাবে হেফাজতের ওলামা-মাশায়েখ সম্মেলনে বক্তব্য রেখেছিলেন তিনি। সম্মেলন শেষে মাদরাসায় ফেরার পথে গাড়িতেই অসুস্থ হয়ে পড়েন তিনি।


২০২০ সালের ২৬ ডিসেম্বর তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব নির্বাচিত হন।

ads
ads
ads

Our Facebook Page

↑